টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

দৃষ্টি রিপোর্ট:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’। বুধবার (১০ জুন) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং লৌহজং নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়।
এদিন সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের সভাপতিত্বে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু।
অনুষ্ঠানে বিশেষ ছিলেন, উবিনীগ টাঙ্গাইলের সমন্বয়ক রবিউল ইসলাম চুন্নু, সবুজ পৃথিবী ধামরাই শাখার সভাপতি সাইদ আল মামুন, টাঙ্গাইল শাখার যুগ্ম-সম্পাদক এরফানুজ্জামান রুনু, মীর শামীমুল আলম, হাসান আহমেদ, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম, জাফলং সিলেট শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপা টাঙ্গাইল শাখার যুগ্ম-সম্পাদক একদিল হোসেন, আলীম আল রাজী তুষার প্রমুখ।
এ সময় সবুজ পৃথিবীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন। চারা বিতরণের পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাড়ির আশপাশে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
শহীদ মিনারের কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশকর্মীরা কাগমারী ব্রিজের পশ্চিম পাশে লৌহজং নদীর তীর সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com



