রবিবার ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩, ২৬ মহররম ১৪৪৮
DristyTV

টাঙ্গাইলে নিসচা’র নয়া কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

D
Dristy TVপ্রকাশ: ১২ জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৭
টাঙ্গাইলে নিসচা’র নয়া কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে নিরাপদ সড়ক চাই’র(নিসচা) নবগঠিত কার্যবরী কমিটির পরিচিতি সভা ও নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সহ অন্যদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে গত ৭ জুলাই ওই কর্মসূচি পালন করা হয়।

নিসচা’র জেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের সভাপতি, আকিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রিপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদার। সঞ্চালনা করেন, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম তালুকদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতিমুহাম্মদ সাজ্জাদুর রহমান খোসনবীশ, নাজমুস সালেহীন, আইন বিষয়ক সম্পাদক আকবর আলী খান প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন, বিশিষ্ট গীতিকার ও সুরকার মাসুম ফেরদৌস।