রবিবার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭
DristyTV

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত

D
Dristy TVপ্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৯
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত

কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হাসু (২০) এবং একই জেলার আশরাফ আলী (৩০)। হতাহতসহ ১৯ জন শ্রমিক এই এলাকায় সড়কে উন্নয়নের কাজে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।