মধুপুরে প্রথম স্কাউটের ঢাকা বিভাগীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প
১৪ জেলার ৫০ পারদর্শী ইউনিটের ৭০০ স্কাউটের অংশগ্রহণ

মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা মাঠে স্কাউটদের শিক্ষণীয় অভিজ্ঞতার এক অনন্য মিলনমেলায় পরিণত হতে হয়েছে। স্কাউটদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বগুণ বিকাশ এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে দেশের প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে চার দিনব্যাপী এই বিশেষ আয়োজনের উদ্বোধন হয়েছে।। মধুপুর বনাঞ্চলের দোখলা জাতীয় উদ্যানের মনোরম পিকনিক স্পটে আয়োজিত ব্যতিক্রমধর্মী এই ক্যাম্প আগামি রোববার (১৯ এপ্রিল) পর্যন্ত চলবে।
শুক্রবার (১৭ এপ্রিল) এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন, স্কাউটের আঞ্চলিক কমিশনার ড. সাধন কুমার বিস্বাস, আঞ্চলিক সম্পাদক আতাউর রহমান, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ক্যাম্প সভাপতি শফিকুর রহমান, সার্বিক তত্ত্বাবধায়ক আঞ্চলিক উপ কমিশনার প্রোগ্রাম সায়েদ বাসিত প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি ,অভিভাবক ও স্কাউটরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরু অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। স্কাউটের ক্যাপ ও অন্যান্য উপকরণ দিয়ে সম্মান জানান আয়োজক কমিটি।
মধুপুর শাখা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের ব্যবস্থাপনা ও পরিচালনায় আয়োজিত ‘প্রথম আঞ্চলিক স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’ এ অংশ নিচ্ছে ঢাকা অঞ্চলের ১৪টি জেলার বাছাইকৃত প্রায় ৭০০ জন স্কাউট। স্কাউটার ও কর্মকর্তারাও এ ক্যাম্পে অংশ নিয়েছে। অংশগ্রহণকারীরা বিভিন্ন রোমাঞ্চকর, চ্যালেঞ্জিং ও সেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাবে।
তিনি জানান,, এই আয়োজনকে সফল করতে ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ স্কাউটসের ঢাকা অঞ্চলের কোষাধ্যক্ষকে সভাপতি করে ১৯ সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে।
মধুপুর উপজেলা স্কাউট কমিশনার তারেকুল ইসলাম, অ্যাডভেঞ্চার ক্যাম্প এখনও কোথাও হয়নি- এটাই প্রথম হচ্ছে। সারাদিন তারা নানা মুখী স্কাউট কার্যক্রম অংশ নিচ্ছে। নিজস্বভাবে উপস্থিত বুদ্ধি দিয়ে তারা কাজ করছে। তাদের মধ্যে রিলেসন ভাব সৃষ্টি হয়।
স্কাউট টাঙ্গাইল ইউনিট কমিটির কমিশনার আবু বকর সিদ্দিক জানান, ক্যাম্পে প্রতি অঞ্চল থেকে একটি করে স্কাউট দল অংশ নিচ্ছে। স্বাগতিক মধুপুরের চারটি দল পাচ্ছে এই সুযোগ। প্রতিটি দলে রয়েছে ৮ জন স্কাউট ও ১ জন ইউনিট লিডার। চার দিনের এই ক্যাম্পে অংশগ্রহণকারীরা দলগত কাজ, নেতৃত্ব, সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলবে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

টাঙ্গাইলে নিসচা’র নয়া কমিটির পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১২/০৭/২০২৬

ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিতদের পরিচিতি সভা
২৭/০৬/২০২৬

টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন
২৭/০৬/২০২৬

বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা হবেনা :: প্রতিমন্ত্রী টুকু
২০/০৬/২০২৬

টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ
১০/০৬/২০২৬

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা ও মাস্ক বিতরণ
০৮/০৬/২০২৬
