শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭
DristyTV

এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই

D
Dristy TVপ্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭
এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই

দৃষ্টি রিপোর্ট:

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামি ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন। সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামি ২ জুলাই থেকে শুরু করা হবে।