সোমবার ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২২ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

D
Dristy TVপ্রকাশ: ৮ জুন, ২০২৬ সকাল ০৮:৪১
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা উপজেলার সল্লা এলাকায় সোমবার(৮ জুন) সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানি গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

জানা যায়, সোমবার সকালে সল্লা এলাকায় অরক্ষিত রেলক্রসিং পাড় হওয়ার সময় দ্রুতগতির নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মুক্তা আক্তারের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, ট্রেন আসার সময় ওই নারী অরক্ষিত রেলক্রসিং পাড় হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে খবর দিয়েছেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।