কালিহাতীর শীর্ষ সন্ত্রাসী শান্ত র্যাবের হাতে কট

কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে হত্যা, দস্যুতা, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে একাধিক মামলার আসামি স্থানীয় শীর্ষ সন্ত্রাসী আরিফুর রহমান শান্তকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১৪, সিপিসি-৩) । র্যাবের দাবি, তার বিরুদ্ধে ১১টি মামলা বিচারাধীন রয়েছে। পরে তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা আরিফুর রহমান শান্তকে আটক করা হয়।
র্যাব জানায়, বিগত ২০২৫ সালের ১২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পৌরসভা এলাকায় সংঘটিত নাশকতার ঘটনায় শান্তর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, তার নির্দেশনা ও সহযোগিতায় তার অনুসারীরা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ও লাকড়ি ফেলে এবং যানবাহনের টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ ঘটনায় কালিহাতী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আরিফুর রহমান শান্ত আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, র্যাবের মাধ্যমে আটক আরিফুর রহমান শান্তকে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
২৯/০৭/২০২৬

পাসপোর্ট অফিসে দালালের রাজত্ব
২৬/০৭/২০২৬

বাসাইলে সালিশ শেষে অন্তঃসত্ত্বাসহ তিনজনকে কুপিয়ে জখম
১২/০৭/২০২৬

টাঙ্গাইলে অপরাধের ভয়াবহতা বেড়েছে
০৫/০৭/২০২৬

গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন
০২/০৭/২০২৬

নাগরপুরে পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
০১/০৭/২০২৬
