মির্জাপুরে ঝুট ব্যবসায়ী আতিকুরকে হত্যার অভিযোগ

D
Dristy TV
ঢাকা প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ০১:০৩
মির্জাপুরে ঝুট ব্যবসায়ী আতিকুরকে হত্যার অভিযোগ

মির্জাপুর প্রতিনিধি:

যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুরে আতিকুর রহমান (৫০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে দুর্বৃত্তরা হত্যা করেছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সাটিয়াচূড়া এলাকা থেকে হাত-বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া গ্রামের খালেদুর রহমানের ছেলে। তাঁর স্ত্রী একজন স্কুল শিক্ষিকা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে মহাসড়কের সাটিয়াচূড়া এলাকায় হাত বাঁধা এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জামুর্কীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) সুমন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন জাহান বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

একই বিষয়ের আরও খবর