দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে পথচারীদের জন্য ‘সবুজ পৃথিবী’র পক্ষ থেকে টিউবওয়েল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শহরের আদালতপাড়াস্থ বড় পুকুর পাড়ে প্রধান অতিথি হিসেবে টিউবওয়েল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার।
সবুজ পৃথিবীর উপদেষ্টা দিলআরা বেগম মিনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সেবকের নির্বাহী পরিচালক নাজমুজ সালেহীন, সবুজ পৃথিবীর পরিচালক সারমিন আলম, সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদ।
উন্মুক্তস্থানে স্থাপন করা টিউবওয়েলটির মাধ্যমে রিকশাচালক, ভ্যানচালক, শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারবেন।