দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার(২৩ জুন) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাতিল, যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন এবং এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।