ভূঞাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার(সেলু)। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি চেয়রাম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেন।
ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি এবং ভূঞাপুর উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। নদী ভাঙন কবলিত এলাকায় ভাঙনরোধে স্থায়ী বেরিবাঁধ নির্মাণ করা, চরের মানুষের জীবনমান উন্নয়নসহ অবহেলিত এলাকার রাস্তাঘাট সংস্কার ও পাকাকরণে বিশেষ ভূমিকা নেওয়ার জন্য এবং জনস্বার্থে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।