ঘাটাইলের সব সাংবাদিক ঐক্যবদ্ধ

D
Dristy TV
ঘাটাইল • প্রকাশিত: ১ ঘণ্টা আগে
ঘাটাইলের সব সাংবাদিক ঐক্যবদ্ধ

ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাংবাদিকরা এবার একত্রিত হয়ে একটি অভিন্ন সংগঠনের আওতায় আসলেন। সোমবার(২১সেপ্টম্বর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সকল সাংবাদিকদের স্বতঃফুর্ত অংশ গ্রহনে আনন্দঘন মুহুর্তের মধ্য দিয়ে ঘাটাইল প্রেসক্লাব ১৯৮৫ এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।

এক সময় ঘাটাইলে সাংবাদিকদের ৬টি সংগঠন থাকায় সংবাদ সংগ্রহ ও পরিবেশনে প্রতিবন্ধকতায় পড়তে হয়। উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সাংবাদিকদের ঐকান্তিক প্রচেষ্টায় একত্রিত করার কাজ সফলতা অর্জন করে। এখন সব সাংবাদিকদের ঠিকানা ‘ঘাটাইল প্রেসক্লাব’- যা ১৯৮৫সালে প্রতিষ্ঠিত হয়।

ঐক্যবদ্ধ সাংবাদিকদের ভবন উদ্বোধনী আনুষ্ঠানে ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক ইত্তেফাক ঘাটাইল সংবাদদাতা নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে সাংবাদিক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উদ্বোধনী বক্তব্য রাখেন, সাংবাদিক খান ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মাহমাদুল হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঘাটাইল উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সদস্য মো. রফিকুল ইসলাম, জিবিজি সরকারি কলেজের সাবেক এজিএস মো. সেলিম রেজা, জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সুলতান, যুবদল নেতা আফজাল হোসেন, ব্যবসায়ী আব্দুস সাত্তার, জামাতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক হোসেনে মোবারক বাবুল, ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সারোয়ার জাহান কলি, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য, গোলাম মোস্তফা তালুকদার, এবিএম আতিকুর রহমান, রবিউল আলম বাদল প্রমুখ।

বক্তারা স্থানীয় সমস্যা সমাধান ও জনস্বার্থে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়- শিগগির সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই ঐক্য ঘাটাইলে কর্মরত গণমাধ্যমকর্মীদের আরও শক্তিশালী করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু

২০ সেপ্টেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর