মীর শামছ উদ্দিন সায়েম:
টাঙ্গাইলে ‘বারাকা’ সামাজিক উদ্যোগের ব্যবস্থাপনায় সাধারণ পথচারী ও পরিবহন শ্রমিকদের জন্য একটি আধুনিক বিশুদ্ধ পানির ট্যাঙ্ক স্থাপনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে শহরের বাসটার্মিনাল(নতুন বাসস্ট্যাণ্ড) এলাকার ধলেশ্বরী কাউন্টার সংলগ্ন স্থানে এই কমিউনিটি টিউবওয়েল ও পানির ট্যাঙ্কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
টার্মিনালের শ্রমিক এবং দূর-দূরান্তের সাধারণ বাস যাত্রীদের বিশুদ্ধ পানির তীব্র সংকটের কথা বিবেচনা করে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিউনিটি টিউবওয়েলটির মাধ্যমে এখন থেকে সাধারণ মানুষ ও শ্রমিকরা সম্পূর্ণ আয়রনমুক্ত, বিশুদ্ধ ও ফিল্টারযুক্ত সুপেয় পানি পানের সুবিধা পাবেন। জনবান্ধব এই উদ্যোগের মূল প্রেরণা হিসেবে কাজ করেছেন ‘জনতার মেয়র’ খ্যাত জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
পানির ট্যাঙ্কটির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম-আহ্বায়ক মো. তরিকুল ইসলাম খান ঝলক এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বাস, কোচ, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম (লাবলু), বারাকা সামাজিক উদ্যোগের সভাপতি মো. ইসমাইল হোসেন সেলিম, সহ-সভাপতি আব্দুর রৌফ মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর শামছ উদ্দিন সায়েম, কোষাধ্যক্ষ হারুন-অর-রশিদ প্রমুখ।
এ সময় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।