'জাগ্রত কাতুলী ইউনিয়ন'-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

D
Dristy TV
টাঙ্গাইল সদর প্রকাশিত: ৫৬ মিনিট আগে
'জাগ্রত কাতুলী ইউনিয়ন'-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ‘জাগ্রত কাতুলী ইউনিয়ন’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার(২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব টাঙ্গাইল শহরের নিরালা মোড়স্থ ‘ফুড গার্ডেন অ্যান্ড পার্টি সেন্টার’-এ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. আব্দুল কাদের খান এবং সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খানের নেতৃত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম খানের স্বাগত বক্তব্য মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আব্দুল কাদের খান।

কেক কাটার আগে পরিচয় পর্ব সাথে মুক্ত আলোচনা হয়। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা।

তিনি বলেন, আমরা শুধু মানুষের কল্যাণে যেহেতু কাজ করবো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াবো। সাধ্যমত চেষ্টা করব পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে কাতুলীর উন্নয়নের জন্য পাশে থাকবো একই সাথে সময় উপযোগী সিদ্ধান্ত নেবো। এছাড়া বর্তমান সময় হচ্ছে গাছ লাগানোর সময়, আমরা গাছ লাগানো কর্মসূচি পালন করতে পারি।

সভায় বক্তারা সংগঠনের সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে এলাকার উন্নয়ন ও সামাজিক সেবামূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর খান।

সংগঠন ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে ১ম বর্ষপূর্তির কেক কাটা হয়। শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একই বিষয়ের আরও খবর