আনোয়ার হোসেন নয়ন:
টাঙ্গাইল সিভিল সার্জনের সম্মেলন কক্ষে কোয়কা প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইল জেলা অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (NCD) প্রকল্প রিভিউ মিটিং এবং প্রকল্প সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কোয়কা প্রকল্প কর্মকর্তা ডা. লিম।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফএম মাহবুবুল আলম মঞ্জুর সভাপতিত্বে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, কো-অরডিনেটর মেডিকেল অফিসার ডা. আবু জাফর এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মি. লিপস মৃ।
বক্তারা বলেন, অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণ প্রকল্প রিভিউ মিটিং এবং প্রকল্প সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা দেশের স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার এবং উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে প্রকল্প সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সভায় রোগীরা হাসপাতালে আসার পর কীভাবে ধাপে ধাপে তাদের সেবা নিশ্চিত করা হবে- সে বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন দিকনির্দেশনা দেন।
টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলা হেলথ কমপ্লেক্সের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা মতবিনিময় সভায় অংশ নেন।