দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রবীণদের সেবামূলক প্রতিষ্ঠান ‘প্রবীণ সেবা সংঘ’ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। টাঙ্গাইল শিশু একাডেমি প্রাঙ্গণে সম্প্রতি বার্ষিক সাধারণ সভা শেষে আলোচনা, দোয়া ও প্রবীণদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
সাধারণ সভা শেষে দুই বছর মেয়াদে কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি মো. আলমগীর খান, সহ-সভাপতি হাজী মো. সোলায়মান মোল্লা, সহ-সভাপতি হাজী মো. আব্দুল কাদের খান, সাধারণ সম্পাদক হাজী মো. আমিনুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক গোলাম মাওলা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস ছাত্তার (নাজির), সহ- সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন (এএসআই অব.), সহ-সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব আলী, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম সম্পাদক মো. আব্দুল গফুর, সহ-ধর্ম সম্পাদক ডা. মো. রমজান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাশেদ খান মেনন রাসেল,।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছের- মো. ফরমান আলী মিঞা, মো. হযরত আলী, মো. আ. সামাদ, মো. শাহানুর হোসেন ও মো. শফিউদ্দিন প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভায় অংশগ্রহণ করেন।
প্রবীণ কল্যাণ সংঘের বিগত কমিটির নেতৃবৃন্দ সহ উপদেষ্টানা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল পৌরসভার ২ নং ওয়ার্ড এনায়েতপুর দক্ষিণ পাড়া (এসপি পার্ক) এলাকার বাসিন্দাদের নিয়ে চার বছর পূর্বে এই সংগঠনের যাত্রা শুরু হয়।