রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

D
Dristy TV
ঢাকা প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, দুপুর ০১:৫৮
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

দৃষ্টি নিউজ:

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্পিকার ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকাল চারটার দিকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে এই পদত্যাগপত্র জমা দেন বলে রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, কোনো রাজনৈতিক চাপে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে ইসলামী ব্যাংকের শীর্ষপদে অধিষ্ঠিত থাকাকালে তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

একই বিষয়ের আরও খবর