টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার(৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল বাস টার্মিনাল ভবনে জেলা বাস মিনিবাস মালিক সমিতির উদ্যোগে ১৪ জন নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, সৈয়দ জাদিদুল হক জাদিদ, সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সাবেক প্যানেল মেয়র মোমিনুল হক খান নিক্সন, বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল হক লাভলু, ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামসুল আলম প্রমুখ।

এসময় প্রয়াত বাস মিনিবাস মালিকদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

একই বিষয়ের আরও খবর