বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:৪০
বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত

আরিফুর রহমান টগর:

টাঙ্গাইলে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা, বিশেষ মোনাজাত ও বর্ণাঢ্য জশনে জুলুছ আয়োজনে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

দিনব্যাপি আয়োজিত নানা কর্মসূচির উল্লেখযোগ্য আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, মানবিক আদর্শ, নৈতিক শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরা সহ মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের জন্য মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। বুধবার (২৬ আগস্ট) জেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য নানা কর্মসূচিতে দিবসটি পালন হয়।

অনুষ্ঠানের মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বিশেষ অতিথির বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির আল কাদেরী।

দিঘুলিয়া পীর (হাজীবাগ দরবার শরীফ) আলহাজ্ব প্রফেসর মো. আব্দুর কুদ্দুস খসরুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, অধ্যাপক আলী আশরাফ খান ও ডা. মোহাম্মদ মোরশেদ আলম মাসুদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, করটিয়া আহমেদাবাদ শরীফের পীর আলহাজ্ব শাহ সুফি মোহাম্মদ সাইফুল্লাহিল কাতেয়ী, আহমেদাবাদ দরবার শরীফ গোমযানি-দেলদুয়ারের পীর আলহাজ্ব শাহ সুফি হাফেজ ক্বারী মাওলানা মো. হাবিবুল্লাহ আল আহমদী, টাঙ্গাইল জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল হাই, সরকারি এমএম আলী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, মাহবুবীয়া দায়রা শরীফের পীর আলহাজ্ব ডাক্তার এসএস কাদরী।

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, আলালপুর মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মো. আব্দুল ওহাব সিরাজী, মাওলানা নজরুল ইসলাম, কাদেরিয়াতে বইয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল হক জালালী, খোদা-ই-খেদমতগারের সভাপতি হাসরত খান ভাসানী, অধ্যাপক মাসুদ আলম খান, অধ্যাপক মো. আব্দুর রহমান, পীরজাদা মো. মনিরুজ্জামান, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি সাইদুল ইসলাম সাঈদ, হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, হাফেজ মাওলানা মুফতি মো. শফিউল্লাহ, মাওলানা মো. আল আমিন আহমাদি, মাওলানা মোহাম্মদ ফজর উদ্দিন, পীরজাদা মীর বুলবুল, হাফেজ মাওলানা মো. মিনহাজ উদ্দিন, মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, মাওলানা মুফতি মোহাম্মদ মনজুর আল আহমাদি, মৌলভী মোহাম্মদ রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ সোহেল, হাফেজ মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

বিভিন্ন বয়সী মুসল্লির অংশগ্রহণের জশনে জুলুছ শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে নিরালার মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, হবিবুর রহমান প্লাজা, রেজিস্ট্রি পাড়া রোড, ঢাকা ক্লিনিক ও প্রেসক্লাব সম্মুখ সড়ক প্রদক্ষিণ করে।

জশনে জুলুছে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন আর নবীপ্রেমী মুসল্লিদের উচ্চারিত স্লোগানে স্লোগানে মুখর হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। এতে বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, আলেম-ওলামা, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

০৫ সেপ্টেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর