দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

D
Dristy TV
দেলদুয়ার প্রকাশিত: ৫৫ মিনিট আগে
দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দেলদুয়ার প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের জনৈক জনির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওহাব সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মৃত ঘুতু মিয়ার ছেলে। তিনি দির্ঘদিন ধরে উপজেলা খাদ্য গুদামে স্বস্ত্রীক পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওহাব মানসিক রোগী ছিলেন। রোববার(৬ সেপ্টেম্বর) বিকাল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরই কোনো এক সময় তিনি পুকুরের পানিতে পড়ে গিয়ে থাকতে পারেন।

খাদ্য গুদামের ওসি এলএসডি মিরাজুল ইসলাম জানান, রোববার বিকালে নিখোঁজের পর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হচ্ছিল। তিনি মৃগি রোগী ছিলেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) শাখাওয়াত হোসেন জানান, বারপাখিয়ার একটি পুকুরে ভাসমান মরদেহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

০৫ সেপ্টেম্বর ২০২৬
ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

০৫ সেপ্টেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর