ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ধনবাড়ী উপজেলা ইউনিটের কার্যালয়ে ওইসভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি কবি ইমাম হাসান সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাছুদুর রহমান মিলন। বিশেষ অতিথি ছিলেন, জেলা ইউনিটের সহ-সভাপতি আল আমিন শোভন, জেলা ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা এলেঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার, ঘাটাইল উপজেলা ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ সোহেল, ধনবাড়ী উপজেলা ইউনিটের সহ-সভাপতি মো. রমজান আলী ও সাধারণ সম্পাদক রাকিব হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মো. সোলায়মান।
দ্বিতীয় পর্বে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে কবি ইমাম হাসান সোহানকে সভাপতি ও রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
এ সময় মধুপুর ও ধনবাড়ী ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।