টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরামের সচেতনতামূলক সেমিনার

যুব সমাজের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার গুরুত্বের বয়ান
D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ২ ঘণ্টা আগে
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরামের সচেতনতামূলক সেমিনার

বিভাস কৃষ্ণ চৌধুরী:

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চলমান প্রক্রিয়ার ২য় সপ্তাহের ২য় দিনে ‘যুব সমাজের নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) টাঙ্গাইল পৌরসভার আশেকপুরস্থ জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ওই সচেতনতামূলক সেমিনার ও গাছের চারা বিতরণ করা হয়।

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেলের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, জোবায়দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া আক্তার, কামরুন নাহার, হোসাইন আকন্দ, আব্দুর রহিম, নজরুল ইসলাম, সজল চন্দ্র আর্য্য, বুলবুল আহমেদ, রুপা ঘোষ, সম্পা দে, ফরিদুল ইসলাম, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক মোহিদুল ইরলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া, সদস্য মো. সিয়াম প্রমুখ।

সেমিনারে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, মানবিকতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

বক্তারা বলেন- একটি সুন্দর, মানবিক পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

সেমিনারে সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

সুখবর দিল ফেসবুক

সুখবর দিল ফেসবুক

১২ আগস্ট ২০২৬

একই বিষয়ের আরও খবর