চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ৫ ঘণ্টা আগে
চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

দৃষ্টি ডেস্ক:

চুরির অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে। শনিবার (১০ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবেন।

একই বিষয়ের আরও খবর