সাংবাদিকের মায়ের ইন্তেকাল

D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ৩ ঘণ্টা আগে
সাংবাদিকের মায়ের ইন্তেকাল

দৃষ্টি রিপোর্ট:

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মালেক আদনানের মাতা বিলকিস বেগম শুক্রবার (৯ অক্টোবর) রাতে টাঙ্গাইলের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুখের মাড়িতে ও ফুসফুসের ক্যান্সারে (স্কোয়ামাস সেল কার্সিনোমা) আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় নিজ গ্রাম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার ছোট ছেলে মালেক আদনান জানাযা নামাজে ইমামতি করেন।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আহছান হাবীব মাসুদ, মরহুমার বড় ছেলে আবুল কালাম আজাদ, মাওলানা আলী আজগর প্রমুখ। জানাযা নামাজে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও জাফর আহমেদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

একই বিষয়ের আরও খবর