খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ২২ মিনিট আগে
খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

দৃষ্টি রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ আগস্ট) দুপুরে শহরের পুরাতন কোর্ট জামে মসজিদে ওই মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলকসহ বিএনপি ও সহযোগী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

একই বিষয়ের আরও খবর