অগ্নিকাণ্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ২১ ঘণ্টা আগে
অগ্নিকাণ্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট:

‘দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে-সবার আগে’ স্লোগানে টাঙ্গাইলে বিভিন্ন অংশীজনদের সমন্বয়ে অগ্নিকাণ্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা এবং অনসাইড পেশেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ আগস্ট) টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে ওই মক ড্রিল অনুষ্ঠিত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিভিন্ন অংশীজনদের বাস্তবায়নে আয়োজিত ওই মক ড্রিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক আব্দুল কুদ্দুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই বিষয়ের আরও খবর