টাঙ্গাইলে এনপিবি’র বর্ষপূর্তি উদযাপন

D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ১২ মিনিট আগে
টাঙ্গাইলে এনপিবি’র বর্ষপূর্তি উদযাপন

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলে নানা আয়োজনে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের (NPB NEWS) প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এনপিবি’র জেলা প্রতিনিধি মুক্তার হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল শাখার আহ্বায়ক আল-আমিন এবং জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এনপিবি নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন ও সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব হচ্ছে সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরা। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

শেষে কেক কেটে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

“তিনি একজন ‘পচা’ লোক!”

“তিনি একজন ‘পচা’ লোক!”

০৯ নভেম্বর ২০২৬
এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

০৭ নভেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর