দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইল জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু পরোলোক গমন করেছেন(দিব্যান লোকান্ স্বগচ্ছতু)। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, তার মরদহ দেশে আনার পর কাগমারী রাণী দ্বীনমনি মহাশশ্মানে শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। প্রদীপ কুমার গুণ ঝন্টুর মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। প্রদীপ কুমার গুণ ঝন্টু টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের মনি সাইকেল স্টোরের সত্ত্বাধিকারী ছিলেন।