টাঙ্গাইলে খালেদা জিয়ার জন্মদিনে প্রজন্ম দলের দোয়া মাহফিল

D
Dristy TV
টাঙ্গাইল প্রকাশিত: ১ মিনিট আগে
টাঙ্গাইলে খালেদা জিয়ার জন্মদিনে প্রজন্ম দলের দোয়া মাহফিল

দৃষ্টি রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ আগস্ট) বিকালে জেলা সদর রোডের লেককর্ণারের অস্থায়ী কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা শাখার নাসিম এম খান রুনু, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক সোহেল আহমেদ, সদস্য সচিব চঞ্চল চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস আলম, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম সেলিম সহ জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠ^ানে প্রথমে কেক কেটে বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উদযাপন করা হয়। পরে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

একই বিষয়ের আরও খবর