বাসাইলে মহাসড়কের পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

D
Dristy TV
বাসাইল • প্রকাশিত: ২৯ মিনিট আগে
বাসাইলে মহাসড়কের পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

দৃষ্টি রিপোর্ট:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাতপরিচয়ের এক যুবতীর (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, মহাসড়কের সার্ভিস লেনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বাসাইল থানায় নিয়ে যায়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার(২২ নভেম্বর) দিনগত রাতের কোনো এক সময় অন্য জায়গা থেকে এনে মরদেহটি ঘটনাস্থলে ফেলে যেতে পারে। তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের অন্যান্য জায়গায় কিছু কাটা দাগ রয়েছে। তবে পায়ের মধ্যে কিছু ফোস্কা রয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহের এখন পর্যন্ত কোন ঠিকানা পাওয়া যায়নি।

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

২১ নভেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর