দৃষ্টি নিউজ:
সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন:
জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন-
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মস্থলে মানিয়ে চলার চেষ্টা করুন। এজেন্সি কাজের সঙ্গে যুক্তদের জন্য ভালো সময়। পারিবারিকভাবে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে সফলতা আসার সম্ভবনা আছে। আত্মীয়স্বজনদের সঙ্গে হৃদ্যতা বাড়বে।কাছের মানুষের সঙ্গে সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক আনন্দ উপভোগ করবেন। পেশাগত কাজে আপনার মূল্যায়ন বাড়বে। বিপণন বাণিজ্যের সঙ্গে যুক্তদের জন্য ভালো সময়। রোমান্টিক সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হবে। ভ্রমণের যোগ আছে। আবেগ প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২২ মে-২১ জুন): বৈদেশিক বাণিজ্য বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সফলতা আসতে পারে। প্রেম ও রোমান্স শুভ। সৃজনশীল কাজে সফলতা পাবেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে।
কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): ভ্রমণের প্রতি আপনার আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা আসবে। শারীরিক ও মানসিক দিকে সুশৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পাবেন। আর্থিক দিক শুভ।বন্ধু বা ঘনিষ্ঠ কারো কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাবেন।
সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আপনার প্রতিটি বিষয় নিয়ে যথেষ্ট সাবধান হওয়া উচিত। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিশ্বস্ত ও অবিচল মানসিকতার জন্য সফলতা আসবে।
কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): জীবনসঙ্গীর কোনো সফলতা আপনাকে মানসিক পরিতৃপ্তি দিবে। অনেক কন্যার রাশির জাতক জাতিকাদের শুভ পরিণয়ের সম্ভাবনা আছে। প্রেম ও রোমান্স শুভ।বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রেম ও বিয়ের বিষয়ে অগ্রগতি হবে। আর্থিক অনিশ্চিয়তা অনেকটা কেটে যাবে। আত্মীয়স্বজনেরা আপনাকে ভুল বুঝতে পারে। পেশাগতভাবে ভালো যাবে। আর্থিক ভাগ্য শুভ।সৃজনশীল কাজে সফলতা আসতে পারে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। মানসিকভাবে সতেজ থাকবেন। কাজকর্মে গতি বাড়বে। পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভবান হবেন। ভ্রমণ শুভ।
ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): স্বাধীন পেশাজীবীদের জন্য ভালো সময়। অপ্রিয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। আমদানি-রপ্তানি বাণিজ্যে যুক্তদের জন্য ভালো সময়। আত্মীয়স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে।
মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): রাগ উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। দাম্পত্য সম্পর্কে সমঝোতা দরকার। পেশায় সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে। এজেন্সি ব্যবসার জন্য অনুকূল সময়। ভ্রমণ শুভ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আত্মবিশ্বাস বাড়বে। সাংগঠনিক কাজে সম্মান পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। পারিবারিক শান্তি শৃঙ্খলা বাড়বে। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। ভ্রমণ শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সবধরনের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। আপনার নিজ অবস্থান অনুযায়ী সফলতা পাবেন। পারিবারিক, সামাজিক যোগাযোগ বাড়বে। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। সাংসারিক কাজে অর্থ ব্যয় বাড়তে পারে।