দৃষ্টি রিপোর্ট:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে ‘Roadmap to Academic Excellence: Mastering BAC Accreditation and International Ranking Frameworks’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের ১২ তলাস্থ সেমিনার হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) সদস্য অধ্যাপক ড. মো. শাহ্ এমরান। অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার টেইলরস ইউনিভার্সিটির অধ্যাপক ড. গাজী মাহবুবুল আলম।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একটি বিশ্ববিদ্যালয়ের মূল মানদণ্ড নির্ধারিত হয় তার গবেষণা, গুণগত শিক্ষা এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ের মাধ্যমে ভাসানী বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হলে আমাদের অ্যাক্রেডিটেশন অর্জন এবং গ্লোবাল র্যাংকিং ফ্রেমওয়ার্ক সম্পর্কে শুধু জানলেই হবে না, সে অনুযায়ী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকের এই সেমিনার আমাদের শিক্ষকদের সেই লক্ষ্য অর্জনে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।’
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও অফিস প্রধানরা অংশগ্রহন করেন।