ফসলি মাঠে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ গরুর মৃত্যু

D
Dristy TV
কালিহাতী প্রকাশিত: ০৩ জুন ২০২৬, সকাল ০৮:২৬
ফসলি মাঠে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ গরুর মৃত্যু

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের ফসলি মাঠে বুধবার (৩ জুন) সকালে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে আসা পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকায় বিদ্যুৎ লাইনের একটি কাঠের খুঁটি ভেঙে যাওয়ার পর সেখানে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছিল। সেটিও দীর্ঘদিন ধরে ঝুঁঁকিপূর্ণ ও অরক্ষিত ছিল। বুধবার সকালে মাঠে ঘাস খেতে যাওয়া কয়েকটি গরু খুঁটির সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয়দের সতর্কতায় কয়েকটি গরু প্রাণে রক্ষা পায়।

বিউবো’র কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, বিষয়টি জানতে পেরে তারা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জেএম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

একই বিষয়ের আরও খবর