কালিহাতীর বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

D
Dristy TV
কালিহাতী • প্রকাশিত: ৩৩ মিনিট আগে
কালিহাতীর বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

এলেঙ্গা প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীর ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও পাসের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির।

ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লাসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল নিশ্চিত করতে মায়েদের সচেতন ভূমিকা ও নিয়মিত তদারকির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে বিদ্যালয়ে অতি সম্প্রতি উদ্বোধন হওয়া মিড-ডে মিল কার্যক্রম পরিদর্শন করেন অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

২৬ সেপ্টেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর