ভোক্তার অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

D
Dristy TV
ভুয়াপুর • প্রকাশিত: ৪ মিনিট আগে
ভোক্তার অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

‎‎দৃষ্টি রিপোর্ট:

‎টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।

‎সংশ্লিষ্ট সূত্রে ‎জানা যায়, ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী বাজারে তালুকদার এন্টারপ্রাইজ ও প্রামাণিক এন্টারপ্রাইজে বৈধ লাইসেন্স না থাকা এবং একই দোকানে গ্যাস ও পেট্রোল একসঙ্গে সংরক্ষণ এবং বিক্রির অপরাধে দুটি তেলের দোকানকে যথাক্রমে ১০ হাজার ও ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ‎এ ছাড়া গোবিন্দাসী বাজারের গরিব ষ্টোরে নকল প্রসাধনী রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ‎অভিযানে তিনটি দোকান থেকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, ‎ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে অনিয়ম ও নকল পণ্যের বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

২১ নভেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর