মির্জাপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ

D
Dristy TV
মির্জাপুর • প্রকাশিত: ৩৬ মিনিট আগে
মির্জাপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ

মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নে রাতের আঁধারে একটি দুর্গামন্দিরের চারটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা-গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য্য সমিতির দুর্গামন্দিরে ওই ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ করে মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল। বৃহস্পতিবার(১ অক্টোবর) সকালে মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে দেখা যায়- দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুজা কমিটির লোকজন রাত ১০ টার দিকে প্রতিমাগুলো অক্ষত অবস্থায় রেখে রাতে ঘুমাতে যায়। সকালে মন্দিরের পাশে ফুল তুলতে এসে স্থানীয় এক নারী প্রতিমাগুলোর মাথা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

২৬ সেপ্টেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর