দৃষ্টি রিপোর্ট:
বাংলাদেশ দলিল লেখক সমিতির টাঙ্গাইল জেলা শাখার ‘দলিল লেখক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. হুমায়ুন রশীদ আকন্দ সোনাকে সভাপতি এবং খন্দকার জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অনুষ্ঠানের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু। বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ এমএ রশিদ প্রধান বক্তা এবং সংগঠনের মহাসচিব কেএস হোসেন টমাস বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. ইমান আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল হক মিয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব আলহাজ ফিরোজ আলম, যুগ্ম-মহাসচিব রুহুল আমিন খান, মো. আরজু আকন্দ, আলহাজ খন্দকার জাহিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদ আকন্দ (সোনা)।
এ সময় জেলা সমিতির সাবেক সভাপতি রফিক সরকার, কালিহাতী উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি নুরুল ইসলাম সরকার, ঘাটাইল উপজেলা সমিতির সভাপতি ওমর ফারুক, মধুপুর উপজেলা সমিতির সভাপতি মোতালেব সরকার, বাসাইল উপজেলা সমিতির সভাপতি আব্দুস সামাদ, ধনবাড়ী উপজেলা সমিতির সভাপতি সালমানসহ বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষ পর্যায়ে টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. হুমায়ুন আকন্দ সোনাকে সভাপতি এবং খন্দকার জাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।