দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১২ নভেম্বর) বিকালে পুবালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে সদর উপজেলার বুরো ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান।
পুবালী ব্যাংক পিএলসি টাঙ্গাইল সদরের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক শিউলী সাহা।
সভায় উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যাংকের শাখা কর্মকর্তারা অংশ নেন।