‘জামিন পাননি লতিফ সিদ্দিকী, ট্রাইব্যুনালের শুনানী ২৬ নভেম্বর’

D
Dristy TV
টাঙ্গাইল • প্রকাশিত: ১৪ মিনিট আগে
‘জামিন পাননি লতিফ সিদ্দিকী, ট্রাইব্যুনালের শুনানী ২৬ নভেম্বর’

দৃষ্টি নিউজ:

প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল-৪ আসনের ছয়বারের সংসদ সদস্য এবংকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘জামিন’ হওয়ার তথ্যের কোনো বিশ্বাসযোগ্য সত্যতা পাওয়া যায়নি। তবে ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠন ও অব্যাহতির আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামীকাল ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ২৩ নভেম্বর (সোমবার) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্স্ট্রাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে ‘লতিফ সিদ্দিকী জামিন পেয়েছেন’ মর্মে প্রচারিত বা সম্প্রচারিত তথ্যের কোনো সত্যতা পাওয়া না যাওয়ায় বিষয়টি মিথ্যা বা প্রপাগাণ্ডা হিসেবে বিবেচনা করা যেতে পারে। সম্প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের নভেম্বরে সন্ত্রাসবিরোধী আইনের মামলা ও দুদকের মামলায় তিনি জামিন পেয়ে মুক্তি লাভ করেছিলেন- সে সময়ের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২০২৬ সালের ২৯ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার সর্বশেষ তথ্যে জানা যায়, গত ২৩ নভেম্বর মামলার ৪১ আসামির মধ্যে পলাতক সাতজন এবং গ্রেপ্তারকৃত ড. আবদুর রাজ্জাকের অব্যাহতির (ডিসচার্জ) আবেদনের ওপর শুনানি শেষ হয়। এরপর হাসানুল হক ইনু ও ডা. দীপু মনিসহ চার আসামির পক্ষে শুনানি শুরু হলেও নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আদালত তা ২৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন।

গত ১৬ নভেম্বর শুনানিতে তৎকালীন আওয়ামী লীগ প্রেসিডিয়াম মেম্বার হিসেবে দলীয় দায় স্বীকার করে জামিন আবেদন করেছিলেন আবদুল লতিফ সিদ্দিকী। তবে তাকে এখনো জামিন দেওয়া হয়নি এবং ২৩ নভেম্বর তাকে কারাগার থেকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওইদিন মামলায় অভিযোগ গঠন ও অব্যাহতির আবেদনের ওপর পরবর্তী শুনানির জন্য আগামীকাল ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

প্রকাশ, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামি ৪১ জন। তাদের মধ্যে লতিফ সিদ্দিকীসহ ১১ জন কারাগারে আছেন এবং বাকি ৩০ জন পলাতক।

এ সপ্তাহের রাশিফল

এ সপ্তাহের রাশিফল

২১ নভেম্বর ২০২৬

একই বিষয়ের আরও খবর